//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
খুলনার ডুমুরিয়ায় দলিতের উদ্যোগে উপজেলা সমাজসেবা কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে দলিত জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিতকরণে এক গণশুনানি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। দলিত সংস্থার ম্যানেজার মোঃ আল-আমিন’র সঞ্চালনায় গণশুনানির অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন খুলনা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হেসেন সহকারী – পরিচালক আইনাল হক ও শুভেচ্ছা বক্তব্য দেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
আরোও বক্তব্য দেন, দলিত সংস্থার মনিটরিং অফিসার ইসরাত নূরেয়ী হোসেন,হিসাব রক্ষক হরিচাঁদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামসুন নাহার, সহকারী মেডিকেল অফিসার তনিমা দাস, সুমিত্রা বিশ্বাস, সঙ্গীতা দাস, রাজু দাস, প্রান্ত দাস, দোলন দাস, নিয়তি দাস, দিপ্তী রানী দাস, শিল্পী গাইন, পলাশ দাস, প্রমুখ।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধা বঞ্চিত দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবি প্রদান করে।
রাশিয়-ইউক্রেন যুদ্ধ// কোন দেশ কি অবস্থানে আছে জেনে নিন..
ত্রয়োদশ তম প্রধান নির্বাচন কমিশনার শপথ নিচ্ছেন রোববার

