তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে: লাভরভ

//আন্তর্জাতিক ডেস্ক//

মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় – তাহলে তা হবে “পারমাণবিক যুদ্ধ।”

মস্কোয় এক সংবাদ সম্মেলনে মি লাভরভ বলেন, , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন (রাশিয়ার ওপর) নিষেধাজ্ঞা আরোপের একমাত্র বিকল্প হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ – আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা পারমাণবিক যুদ্ধই হবে।

তিনি আরো বলেন, রুশ জনগণের মাথায় এসব চিন্তা ঘুরছে না বরং পশ্চিমা রাজনীতিবিদদের মাথায়ই ঘুরছে।

মি. লাভরভ আবারো বলেন , ইউক্রেনের সরকার একটি নব্য-নাৎসী শাসকচক্র, এবং তাদের ‘গ্যাং’গুলো মারিউপোল সহ বিভিন্ন শহরে লুটপাট চালাচ্ছে, বেসামরিক মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবিসি এসব দাবির পক্ষে কোন প্রমাণ পায়নি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রকে নেপোলিয়ন ও হিটলারের সাথে তুলনা করেন, এবং বলেন, নেপোলিয়ন ও হিটলারের যেমন ইউরোপকে পদানত করার লক্ষ্য ছিল – এখন আমেরিকানরা তাই করছে। সূত্র: বিবিসি।

পাথরের তৈরি গোরক্ষনাথ মন্দির দেবতারা নির্মাণ করেন

রাশিয়া-ইউক্রেইনে যুদ্ধ// জাতিসংঘের নিন্দা প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশসহ ৩৫ দেশ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *