অনলাইন ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের এখন থেকে এ্যাসাইলম সিকার নতুন আবেদন করতে আর কোন বাঁধা নেই।দীর্ঘ দিন থেকে নতুন আবেদনের জন্য অপেক্ষা করা শরনার্থী এবং দক্ষিণ আফ্রিকায় নতুন করে প্রবেশ করা সকল শরনার্থীদের জন্য এ্যাসাইলমের নতুন আবেদন গ্রহন করার ঘোষণা দিয়েছে সরকারের হোম এফেয়ার্স মন্ত্রী ডাঃএ্যারন মোটসোলাড়ি।
আজ সোমবার কেপটাউনে ইউনাইটেড ন্যাশান হাইকমিশনার ফর রিফুজি ও দক্ষিণ আফ্রিকা সরকারের হোম এফেয়ার্স মন্রনালয়ের মধ্যে এই বিষয়ে এক যৌথ এবং ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নিতে এসে যারা নতুন আবেদনের জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করছেন বা আবেদন করার পর এখনো আপিল আবেদনর সুযোগ পায়নি তারা এখন থেকে নতুন আবেদন করতে পারবেন।জাতিসংঘের সাথে চুক্তির ফলে দক্ষিণ আফ্রিকায় নতুন ভাবে আশ্রয় নিতে আসা শরনার্থীদের নতুন আবেদনের জন্য আর অপেক্ষা করতে হবেনা।মন্রী বলেছেন,দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী শরনার্থীদের প্রতি দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থা গুলো গুরুত্বের সাথে শরনার্থীদের দায়িত্ব পালন করবে।
মন্ত্রী আরো বলেছেন,দেশে প্রবেশ করা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার সংবিধান এবং অধিকার বিলের দ্বারা সুরক্ষিত আছে এবং থাকবে।
উল্লেখ্য,গত কয়েকবছর ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় প্রার্থী ১ লাখ ৮৫ হাজার শরনার্থী নতুন এ্যাসাইলমের আবেদনের অপেক্ষায় রয়েছেন।
© বাংলাদেশি ভয়েস অব সাউথ আফ্রিকা
facebook: সাউথ আফ্রিকা প্রবাসীদের জন্য খবর

