ইউক্রেন থেকে রুশ কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করল কেন…

ইউক্রেন থেকে রুশ কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করল কেন…

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন থেকে সব কূটনীতিকদের সরিয়ে নেয়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বার্তাসংস্থা তাস ও ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বুধবার থেকে কিয়েভে রুশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের সরিয়ে নেয়া শুরু হলেও মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউক্রেনে রুশ কূটনীতিক মিশনের ওপর ‘একাধিক হামলা’র ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি এটাকে রাশিয়ার কূটনীতিকদের ওপর ‘আগ্রাসী পদক্ষেপ’ বলে বর্ণনা করেন।

কিয়েভে রুশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস বুধবার জানিয়েছে, কূটনীতিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনীতিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করলো রাশিয়া। অপরদিকে ইউক্রেনও রাশিয়া থেকে তাদের সব নাগরিকদের সরে যেতে বলেছে।

সব মিলিয়ে ইউক্রেনে একটি রক্তক্ষয়ী যুদ্ধের শঙ্কা ক্রমশও প্রকট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *