//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্টের ১ম রাউন্ডের ৭ষ্ঠ খেলা ১ নভেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় গাবতলা ঐক্যতান যুবসংঘ মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় তালা উপজেলার খলিল নগর ইউনিয়ন দল ও খর্নিয়া ইউনিয়ন দলের মধ্যকার খেলায় খলিল নগর ইউনিয়ন ১-০ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠের চারকোনে শত শত নারী পুরুষ ও প্রমিলা দর্শক উপস্থিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শকের পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ গাজী এজাজ আহম্মেদ বক্তব্য দেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ, খর্নিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিব গোলদার, সমাজসেবক মিলন কান্তি মল্লিক, নওশের বাগাতি ,মনোরজ্ঞন রায় অশোক সরকার আসাদুজ্জামান আসাদ, শেখ কামরুজ্জামান টিপু, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরকার, সরদার শফিউল্ল্যাহ, বীরেনশীল, আশিষ পাল, গনেশ মন্ডল, দয়াল চক্রবত্রী, খান দেলোয়ার হোসেন শেখ জিল্লুর রহমান প্রমুখ। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শেখ নাসির উদ্দিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা দর্শককে পুরস্কার তুলে দেন।

