//এম মুরশীদ আলী//
রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ৪র্থ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। খেলা গত ৭ নভেম্বর বিকেলে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ বনাম বটিয়াঘাটা জে.কে.জি স্পটিংক্লাব অংশগ্রহন করে।
খেলাপূর্বাহ্নে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলিফ রেজা।
সম্মানিত অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেখ মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টুর্নামেন্টের সমন্বয়কারী বয়রা সরকারী মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আব্দুল্লাহ আল বাকী, ফকিরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তাহিদ সুজা, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, বিশ্বাস প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজগর বিশ্বাস তারা, গাজী মেডিকেল এর অধ্যক্ষ ডা: বঙ্গ কমল বসু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরুফুদ্দীন বিশ্বাস বাচ্চু, বিশিষ্ট শিল্পপতি এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা বাবলু কুমার আঁশ।

আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান খান শাহজাহান কবির প্যারিস, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শিক্ষক বাশির আহমেদ লালু, শক্তি পদ বসু, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, সহ সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আ: মজিদ শেখ, নির্বাহী সদস্য ফ, ম, আইয়ুব আলী, সমাজসেবক সৈয়দ মাহমুদ আলী, মিজানুর রহমান, আলম শেখ, আ: সালাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, এম শাহ নেয়াজ কবির টিংকু, ছাত্রলীগের আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন সহ অনেকেই।
খেলা পরিচালনা রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন আ: রহমান ঢালী এবং সহযোগী রেফারী/লাইসম্যানের দায়িত্ব পালন করেন মো: জসীম উদ্দীন ও মো: জাকির হোসেন।
অনুষ্ঠিত খেলার মধ্যাহ্নবিরতির পর মনসুর স্মৃতি সংসদ ১০নং জার্সি পরিহিত সাব্বিরের শর্টে গোল পায়, তাতে ১-০ গোলে বটিয়াঘাটা ক্লাব পরাজিত হয়।
খেলাধুলা শরীর মন ও মাদকাসক্তি থেকে দূরে থাকে : সালাম মূশের্দী এমপি
রামপালে ধর্ষণে অন্তঃসত্বা তরুণীর আদালতে জবানবন্দি; মামলা তুলে নিতে হুমকি

