//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ৫ জানুয়ারি বুধবার বিকেল ডুমুরিয়া যুব সংঘ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র আয়োজনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি দায়িত্বপ্রাপ্ত ইউএনও আসাদুল রহমান। আরো বক্তব্য দেন উপজেলা একডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন, শংকর বিশ্বাস, মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীরা ৫৩ টি ইভেন্ট অংশ নেয়। বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

