যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশে খেলার বিকল্প নাই : সালাম মূর্শেদী

যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশে খেলার বিকল্প নাই : সালাম মূর্শেদী

যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশে খেলাধূলার চেয়ে ভালো কোন মাধ্যম হয়না, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেন, যুব সমাজ মাদকের করাল গ্রাসে পতিত হচ্ছ। এই যুব সমাজকে রক্ষা করতে হলে, খেলাধুলার কোনো বিকল্প নাই।
তিনি আরো বলেন, ফুটবলকে তার হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনতে স্কুল, কলেজ ও ক্লাব ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ গ্রহন করেছেন।
আজ সোমবার বিকালে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক (অনুর্ধো-১৭) ফুটবল টুনামেন্ট-২০২১ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দীঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামা,সাংবাদিক সালাহ্ উদ্দিন বাবু।
এছাড়া খেলা পরিচালনায় সহযোগিতা করেন ফখরুল ইসলাম বাবুল, হানেফ সরদার, মেহেদী হাসান, রফিকুল ইসলাম , খেলাটি পরিচালনা করেন নাজমুল ইসলাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ দেশের সব জায়গায় চলছে, আর এতে যুবসমাজ আগের থেকে অনকে এগিয়ে রয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক (অনুর্ধো-১৭) ফুটবল টুনামেন্ট-২০২১ এর ফাইনাল খেলায়, দিঘলিয়া ইউনিয়ন সেনহাটী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *