//মো. শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) ফাইনাল ৪ নভেম্বর (শনিবার)বিকালে স্থানীয় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
হয়েছে। ফাইনাল খেলায় নওয়াপাড়া পৌরসভা ফুটবল একাদশ ৩-১ গোলে শ্রীধরপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এসময় অন্যান্যের
মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক ও দৈনিক যুগান্তর” (অভয়নগর প্রতিনিধি) তারিম আহমেদ ইমন প্রমুখ ৷

