//আ: রাজ্জাক শেখ, খুলনা//
রূপসায় মীম(১৩) নামে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্বার করেছে পুলিশ। সে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের গোয়াল বাড়ি চর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মন্টু ফকির এর মেয়ে।
দীর্ঘ এক বছর পূর্বে থেকে সে পড়াশোনা বন্ধ করে দেয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, হোসেন নামে এক যুবকের সাথে মিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে চলে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা মীমকে বাড়িতে ফিরিয়ে আনে।
গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মীম বের হয়ে আর ফিরে আসেনি।
পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি।
সোমবার(২০ জুন) সন্ধ্যায় পান বরজের পাশে সুজন লাশ দেখে স্থানীয় লোকজন ও থানা পুলিশকে খবর দেয়।
থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
থানা পুলিশ এ ঘটনার অভিযোগে হোসেন ও রবিউল নামে ২ যুবককে আটক করেছেন। ধোপাখোলা গ্রামের সুজন এর বরজ এর পাশ থেকে লাশ উদ্বার করা হয়।
পিঠাভোগ গ্রামের মৃত ফিরোজ এর ছেলে হোসেন এর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সে পেশায় ভ্যান চালক।
রবিউল নামে এক যুবক মীমকে তার বাড়ি থেকে বের করে হোসেনের কাছে এনে দেবার কথা হয় বলে হোসেন জানায়।
রবিউল গোয়ালবাড়ির চর এলাকার দ্বীন মোহাম্মাদ এর ছেলে। সে আলাইপুর খাদ্য গুদামের লেবার এর কাজ করে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, অর্ধ গলিত অবস্থায় মিম নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। এবং ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে কি না।
সাংবাদিকদের জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল- মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

