//খুলনা ব্যুরো//
খুলনার রূপসায় ভ্যানের আঘাতে হোসাইন শেখ(১১)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বাগেরহাট জেলার রামপাল উপজেলার গাদ্দাসকাঠী গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর এলাকায় শামী আহমেদ এর মুন ইটভাটার শ্রমীক হিসেবে ইব্রাহিম শেখ তার পরিবার নিয়ে বসবাস করে।
গত ১৭ মে সকাল সাড়ে ১০টায় ইটভাটা সরদার রনি ইসলাম এর সাথে কাজ করতে ছিল। কাজ শেষে সরদার রনি শিশু হোসাইনকে নিয়ে ভ্যানে করে নাস্তা আনতে যাবার পথে ভ্যানের এক্সেল ভেঙ্গে শিশুর টির মাথায় আঘাত লাগে। গুরুত্বর আঘাতে ঘটনাস্থলে শিশু হোসাইন মারা যায়। এঘটনায় পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:শাহিন জানান,ভ্যানের আঘাতে শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যায়।

