খুলনার ডুমুরিয়ায় হিট স্ট্রোকে স্কুল ছাত্রের মৃত‍্যু – এলাকায় শোকের ছায়া

খুলনার ডুমুরিয়ায় হিট স্ট্রোকে স্কুল ছাত্রের মৃত‍্যু – এলাকায় শোকের ছায়া

//বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সুরজিত বসাক পরীক্ষা দিতে এসে শ্রেণী কক্ষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আকষ্মিক মৃত্যু হয়েছে ।
ঘটনা ঘটেছে ১৩ জুন  মঙ্গলবার সকাল ১০ টায়।
নিহত ছাত্রের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও রংপুর বকুল তলা গ্রামের অনুপতি বসাকের ছেলে সুরজিত বসাক মঙ্গলবার সকালে মুল্যায়ন পরীক্ষা দেয়ার জন্যে স্কুলে আসে।
সকাল ১০ টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সুরজিত হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠি বন্ধুরা এবং স্কুলের শিক্ষকরা দ্রুত তার চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার জানান,সুরজিতের পূর্ব থেকে এ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ ছিলো। প্রচন্ড গরমে স্কুলে এসে সে অজ্ঞান হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা গেছে। ডাক্তাররা জানিয়েছেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তার এ অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সুরজিতের মৃত‍্যুর খবর শুনে শোকাহত পরিবারের কাছে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  রংপুর ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডলসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলা  পরিষদের চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে উপজেলা মাধ‍্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *