রূপসায় গোসল করতে গিয়ে শিশুর মৃত‍্যু

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় হোসেন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। সে নৈহাটী ইউনিয়নের ইলাইপুর মোমিনবাগ এলাকার মনিরুল ইসলামের শিশুপুত্র।

গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় পরে এলাকার লোক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, আজ (২০ আগস্ট) দুপুরে শিশুটি পুকুরে গোসল করতে যায়। এসময় পুকুরের স্যাতস্যাতে থাকায় সিঁড়িতে পা দিলে পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ মো: শাহিন জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *