//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
রূপসার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতরা হলো ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর এলাকার গফফার মির্জার ছেলে
গায়েল মির্জা (২২) ও টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের লিটন মীরের ছেলে এনামুল মীর(২৩)।
এলাকাবাসী জানায়, গত ২২ফেব্রুয়ারী দুপুরে আলাইপুর ডিগ্রি কলেজের সামনে পূর্ব দিক থেকে একটি মোটর সাইকেল ব্রিজ থেকে নামার সময় পশ্চিম দিক থেকে আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা দুজনকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং আহত এনামুল মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মোটরসাইকেল দুটি রূপসা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

