খুলনায় ছাদ থে‌কে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খুলনায় ছাদ থে‌কে পড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খুলনা ব্যুরো:

খুলনায় চারতলা ভবনের ছাদ থে‌কে প‌ড়ে পূরবী (৩২) না‌মের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়ে‌ছে। শনিবার পূর্ব বা‌নিয়খোমার লোহার গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পূরবী ঐ এলাকায় পূর্ব বানিয়াখামার তৃতীয় গলির মাসুদুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে গৃহবধূ পূরবী বাড়ির ছাদে থেকে পড়ে গেলে হাসপাতালে প্রেরণ করেন। রাত ১০ টার দিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের সাড়ে তিন বছরের এক ছেলে রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের করা হয়েছে । নিহতের স্বামী চৌধুরী আলিমুল রাজি ফ্রি ল্যান্সারের কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *