বাড়ি ফেরা হলোনা টুলু শেখের, পিকআপের ধাক্কায় মৃত্যু

বাড়ি ফেরা হলোনা টুলু শেখের, পিকআপের ধাক্কায় মৃত্যু

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পিকআপের ধাক্কায় টুলু শেখ (৩৩) নামের এক মাটরসাইকেল চালক এর মৃত্যু হয়েছে। শনিবার (০২ এপ্রিল ) সকালে উপজেলার শুকদাড়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এসময় মটরসাইকেলে থাকা অপর আরোহী তাহের (৩৫) গুরুত্বর আহত হয়েছে। নিহত টুলু শেখ রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নাসির শেখের ছেলে।

খুলনা-মোংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় নিহত ১

প্রত্যক্ষদর্শী ও কাটাখালি হাইওয়ে থানার এসআই মোঃ হাসানুর রহমান জানান, টুলু শেখ সকালে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌছালে অপরদিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি মিনি পিকআপ মটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় টুলু শেখ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎকিসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত টুলু শেখ ভাড়ায় মটরসাইকেল চালাতো।

ঘটনার পর মটরসাইকেলটি উদ্ধার করা গেলেও ঘাতক পিকআপটি ধরা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *