//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
খুলনার ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে অর্পিতা মল্লিক ওরফে জয়া (১৬) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামে।
এ ঘটনায় শুক্রবার (১৫ এপ্রিল) নিহতের মা কৃষ্ণা রাণী বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজান হিসেবে কর্মরত কৃষ্ণা রাণী বিশ্বাসের একমাত্র মেয়ে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত মেধাবী ছাত্রী অর্পিতা মল্লিক ওরফে জয়া পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনায় মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যায়। সেখান থেকে দুপুর ২:৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা দিয়ে শুয়ে থাকে।
এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয়া’র বাবা অশীত মল্লিক ঘরের ভিতর ফ্যান চলার শব্দ শুনতে না পেয়ে এবং জয়াকে ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে তখন তার সন্দেহ হয়। এক পর্যায়ে তিনি দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে দেখে জয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। তখন তার আত্মচিৎকারে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে জয়াকে মুমুর্ষ অবস্হায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনার পথিমধ্যে রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া(বিপিএম) জানান, অপমৃত্যুর ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীসহ ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে একমাত্র সন্তান জযার মৃত্যতে পিতা মাতা আত্নীয় স্বজন এলাকাবাসী শোকে মুচ্ছমান হযে পড়ছে।
চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ

