যশোর যশোরের অভয়নগরে পানি নিষ্কাশণের পোল আটকে রেখে ঘের তৈরি করে মাছ চাষ করায় জলাবদ্ধতার সৃৃৃৃষ্টি হয়েছে ৷ এতে পানি বন্দি হয়ে পড়েছেন উপজেলার পৌর নওয়াপাড়ার ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন বুইকরা সরকারি কবরস্থান ও দেবুর মিল এলাকার প্রায় শতাধিক পরিবার ৷
৩আগষ্ট (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রবল বর্ষণেই ওই এলাকার রাস্তাঘাট ও বসতভিটা পানিতে তলিয়ে যায় ৷ পাশা পাশি তলিয়ে যাচ্ছে গেছে এলাকার টিউওয়েল গুলো ৷
এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে ৷ ভেঙ্গে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা ৷ অধিকাংশ টয়লেটে পানি উঠায় খোলা আকাশের নিচে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে এ এলাকার পানি বন্দি মানুষের ৷
এলাকাবাসি নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের জন্য প্রায় মাজা সমান পানি পাড়ি দিয়ে বাজারে আসতে হচ্ছে ৷ স্থানীয় ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক হাওলাদার জানান, দেড়মাস পানিবন্দি থাকার কারণে এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
পানিবন্দি এলাকায় দীর্ঘদিন যাবত জলাবদ্ধতায় থাকায় এখানকার মানুষের চর্মরোগসহ পানিবাহিত নানাবিধ রোগ দেখা দিচ্ছে। অপর ভুক্তভোগী সুমা শেখ জানান, বর্ষা মৌসুমে জনৈক প্রভাবশালী লিটু বেগম নামের একজন মহিলা ঘের তৈরি করে পানি নিস্কাশনের পোল বন্ধ করে মাছচাষ করছেন৷ এতে কষ্ট পেতে হচ্ছে দুই ওয়ার্ডের মানুষের ৷
বিষয়টি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্যা জানান, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি সঠিক। তবে দ্রুততার সাথে মীমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে ৷ আশাকরছি, অচিরেই এ বিষয়টির সমাধান হবে।
// মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
করোনায়ও থেমে নেই ৩৪কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

