//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংবাদদাতা//
খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম এলাকায় ১৯ জানুয়ারী সকালে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুজিবর রহমান দফাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রাম গ্রামের কৃষক মুজিবর রহমান দফাদার(৬০) সকাল ৯ টার দিকে বাড়ির পার্শ্ববর্তি বিলের ধান ক্ষেতে পানি দেয়ার জন্যে সেখানে স্হাপন করা বৈদ্যুতিক মোটরের সুইস অন করতে যান।
এ সময় সর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক মোটর ও সুইচে স্পর্শ করতেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। টের পেয়ে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে নেওয়ার পথিমধ্যে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে।

