//ডেস্ক নিউজ//
রূপসা উপজেলা সদরসস্থ কাজদিয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্যাবল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়েছে।
পরিবার জানায়, কাজদিয়া গ্রামের আঃ সত্তার (পেশকার) এর ছেলে মো. সুমন সেখ (৩৪), বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ডিস লাইন ও নেট ক্যাবল লাইনের ব্যবসা দীর্ঘকাল তার নিজ বাড়ি এলাকায় পরিচালনা করে আসছিল। গত ২১ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১০ টায় অগ্নি সংযোগের কারনে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। পুড়ে যাওয়া ঘরে অপটিক্যাল ক্যাবল, নেটলাইন মেশিন ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে সাময়িকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ ধরণের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী বলেন- এ ঘটনায় ফায়ার সার্ভিসের টীম দ্রুত চলে আসে এবং রূপসা থানা ওসি তদন্ত মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স অতিদ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যৌথ প্রচেষ্টায় অগুন নেবাতে সক্ষম হলেও ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেনি।

