বরিশাল নগরীতে র‌্যাবের সাড়াশি অভিযানে ১৪ দালাল আটক

বরিশাল নগরীতে র‌্যাবের সাড়াশি অভিযানে ১৪ দালাল আটক

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

বরিশাল নগরীতে র‍্যাবের অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪জন দালাল আটক করেন র‍্যাব ৮

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাড়াশি অভিযান চালিয়ে ১৪ জন দালাল আটক করেছে র‌্যাব-৮।

রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অভিযান চালায় তারা। এ সময় আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব।

র‌্যাব-৮ কর্মকর্তা কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *