যশোরের অভয়নগরে সুদে টাকা আদায় করতে ঋণগ্রহীতা যুবকের উপর হামলার ঘটনায় থানায় মামলা করায় এখন হুমকির মুখে বাদী পরিবার।
জানা যায়, উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়ন” ২ নং ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে মো. ইমন শেখ (২২) আর্থিক সমস্যায় পড়ে একই গ্রামের মৃত একিম শেখের পুত্র হযরতের কাছ থেকে ৪ হাজার টাকা ধার নেয় ৷
সপ্তাহে ৮’শ টাকা সুদ দেবার শর্তে তিন সপ্তাহ সুদ দেওয়া হলে পরবর্তী সপ্তাহে সুদের টাকা দিতে দেরি হওয়ায় ২৫ আগস্ট রাতে ইমনকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে অমানসিক অত্যাচার ও বে-ধরক মারধোর করে তার ডান হাত ভেঙ্গে দেয় এবং তার কাছে থাকা অর্থ-স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।
এঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে আমলে নেয়, যাহার মামলা নং-০২ তাং ০১/০৯/২০২১ ইং ।
এ মামলায় অভিযুক্ত আসামী হযরত ও শামীমকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে পুলিশ। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আসামীরা মামলা তুলে নিতে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে বলে জানা যায়।
হুমকির বিষয়ে মামলার বাদী মোঃ কুদ্দুস শেখ জানায় , আমার ছেলের উপর হামলা করে ক্ষান্ত হয়নি আসামীরা তারা এখন মামলা তুলে নিতে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
অন্যথায় আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের অবস্থা আমার ছেলের থেকে ভয়ানক হবে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
অভয়নগরে তারেক জিয়া পরিষদের নব নির্বাচিত যুগ্ম আহবায়ককে সংবর্ধনা প্রদান

