//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
যশোরের অভয়নগরে আজীবন নেকীর আশায় হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও এতিমখানায় বাৎসরিক ৩১৩ বদর সদস্য সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৬নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নওয়াপাড়া রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন (রাঃ) মাদ্রাসাও এতিমখানায় গ্ৰাম-ডাক্তার কাজী হুসাইন আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বদর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা মুন্সী আব্দুল মাজেদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম পিকুল, সাংবাদিক মোঃ কামাল হোসেন, এম ফজলুর রহমান, কাজী মামুন, মিজানুর রহমান আকুঞ্ছি, আকরাম ফারাজী, হাজী আতিয়ার রহমান, মোঃ আবুসাঈদ প্রমুখ। এ সময় মাদ্রাসা ও এতিমখানার সকল ছাত্র-ছাত্রীদের জন্য সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া চেয়ে বদর সন্মেলনের সমাপ্তি ঘোষণা করেন, দোয়া পরিচালনা করেছেন মাওঃ কবিরুল ইসলাম ।

