চট্টগ্রামের বাঁশখালীতে পবিত্র মাহে রমযান উপলক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদের উদ্যোগে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে ইফতার পূর্ব মূহুর্তে কয়েক শত পথচারী, এতিম শিক্ষার্থী, পরিবহন যাত্রীসহ সর্বসাধারণের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মকছুদ মাসুদ বলেন- ‘রমজান আত্মশুদ্ধি, সাম্য ও মানবিকতা চর্চার মাস। আমরা আজ মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পথচারী ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার বিতরণ আয়োজন করেছি। পবিত্র মাসের শিক্ষা ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মহিম আজম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য মহসিন সিরাজ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সাকিব সামদুন প্রিতম, নুরুল কাদের সিজান, ওবাইদুল কাদের জিল্লু, আরিফুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল, নুরুল হুদা নাঈম, ইমতিয়াজুল হক, মুহাম্মদ ওয়াসিফ, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ তানভীর প্রমুখ।
//আবদুল জব্বার, বাশখলী, চট্রগ্রাম প্রতিনিধি//
বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

