//এম মুরশীদ আলী, রূপসা//
রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রোজার ১৫তম দিনে ইফতার ও দোয়া মাহফিল গত ২৬ মার্চ বিকেলে ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মিসেস সারমিন সালাম, উপদেষ্টা বাবলু কুমার আঁশ, আ: জব্বার শেখ দ্বয়ের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফ.ম আইয়ুব আলীর পরিচালনায়- বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান শাহজাহান কবির প্যারিশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা বাবলু কুমার আঁশ, উপজেলা হাট-বাজার সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এ্যাডভোকেট হানিফ পাইক।

অন্যান্য অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জালাল উদ্দিন, ইউপি সদস্য মো. মঈন উদ্দিন শেখ, ইন্তাজ মোল্লা, মহসিন পাইক, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, যুবলীগ নেতা শেখ সাগর, শেখ রহমত আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মাধুরী সরকার, ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, আছমা বেগম, হিরা বেগম।
এ ছাড়া রূপসার ৩টি প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব রূপসা’র সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, রূপসা প্রেসক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক বেনজীর হোসেন, শাহরিয়ার হোসেন মানিক, মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ আবুল কালাম বাবু, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক ইউসা মোল্লা, মো. বাকির হোসেন বাকু, চিত্ত রঞ্জন সেন, রেজাউল ইসলাম তুরান, মো. মিলন মোল্লা, নাজিম সরদার, মোল্লা জাহাঙ্গীর আলম, মিলন সাহা, মো. শহীদুল্লাহ আল আজাদ, মুন্সি রায়হান, মো. আজিজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো. মাসুম সরদার, রানী শিকদার, কেয়া তারা প্রমূখ। এ সময় পথচারী সহ শতাধিক ব্যক্তি দোয়া মাহফিলে অংশগ্রহন পূর্বক ইফতার করেন।

