বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসন্ন।আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের প্রাথমিক সূচনা হবে।
সারাদেশের ন্যায় আজ ২৬ সেপ্টেম্বর -২০২১ রোজ রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর জেলায়ও দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু জানান, এবছর যশোর জেলার যশোর সদরে ১৪৫ টি, ঝিকরগাছায় ৫৫ টি, শার্শায় ২৯ টি, চৌগাছায় ৪৮ টি, কেশবপুরে ৯৮ টি,অভয়নগরে ১২৬ টি ও মনিরামপুরে ১০৩ টিসহ মোট ৬৯৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
“ ধর্ম যার যার উৎসব সবার” এই মূলমন্ত্র ধারণ করে ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে যাতে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে দুর্গোৎসব সার্ব্বজনীনতা লাভ করতে পারে সেজন্য পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার দিক নির্দেশনা দেয়া হয়েছে এবং সার্ব্বজনীন উৎসবটি যাতে সার্ব্বজনীনতা লাভ করতে পারে সে জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
এক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোর জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা।এই জেলায় কোন উৎসবকে কেন্দ্র করে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব রকম প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
পূজা মন্ডপে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। জেলা ও উপজেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টীম কাজ করবে।
এছাড়াও মন্দিরের স্থানীয় কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবীরা কমিটির গাইড লাইন মেনেই উৎসব পরিচালনা করবে।তিনি আরও বলেন, করোনাকাল আমাদের স্বাভাবিক জীবন যাপনে অনেকটাই পরিবর্তন এনেছে। করোনায় উৎসবে কিছুটা ভাটা পড়লেও, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মন্ডপে পূজা অর্চনা করতে হবে।সরকার এবার স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আলাদা কোন নির্দেশনা এখন পর্যন্ত না দিলেও, প্রতিটি মন্ডপে করোনার সকল স্বাস্থ্যবিধি মানতে প্রতিটি মন্ডপ কমিটিকে কাজ করতে হবে।
//নিজস্ব প্রতিনিধি//
যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ সার্ভিস কোন চাকুরী নয় এটি একটি সেবা: বিএমপি কমিশনার

