//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিবেদক//
রাত পোহালেই বেঁজে উঠবে গায়ে শিহরণ জাগানো সেই সুর ত্রিভুবন মেতে উঠবে মহামায়ার আগমনীতে। জাগো,তুমি জাগো,জাগো দুর্গা জাগো,দশপ্রহরণধারিনী আজ মহাপূজার পূর্ণ লগ্ন মহালয়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতনধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা। অসুর বিনাশিনী সর্বজয়া দেবী মহামায়ার শুভাগমনে প্রতিবছরের ন্যায় এ বছরেও দেবী দুর্গা ঘটকে আগমন করিবেন । ২০ আশ্বিন ১৪২৮ বাংলা,৬ অক্টোবর,২০২১,ইং, বুধবার শুভ মহালয়া নবরাত্রি ব্রত আরাম্ব। ২৩ আশ্বিন১৪২৮, ১০অক্টোবর ২০২১ রবিবার, দেবীর বোধন পুজার মধ্যে দিয়ে শুরু হবে। ৫ দিন ব্যাপী দুর্গা পুজা, ডাক,ঢোল,শঙ্কেঁ, তালে মুখরিতো হবে প্রতিটি পুজা মন্ডপ।
১৫ অক্টোবর শুক্রবার সিদুর খেলা ও বিসর্জন দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব । দুর্গা পুজার সময় আমরা দেখতে পাই মা দুর্গা ত্রিশুল, দারা মহিষাসুরকে বধ করছেন। দুর্গা দেবীর রুপে মোহিত হয়ে অসুর যতই তাঁর দিকে ধাবিক হচ্ছে, ততই তাঁর হাতের সুতীক্ষ্ণ ত্রিশুল অসুরের বক্ষে বিদ্ভ হতে থাকে

