//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৭ জন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন,সাবেক ইউপি চেয়ারম্যান মীর তকদীরুজ্জামান, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান লিটন, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ লিটন মোল্লা, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রাজীব হোসেন, প্রয়াত ইউনিয়ন চেয়ারম্যান এসএম আবু বক্করসিদ্দিকের স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার, সাবেক ইউপি সদস্য মোসাঃ ফাতেমা আক্তার,শেখ শাহীন হোসেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী ০১ এপ্রিল সোমবার মনোনয়নপত্র বাছাই, ৮এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ এপ্রিল রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।গত ৩১ জানুয়ারী ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালপুর ইউপি চেয়ারম্যান এসএম আবু বক্কর সিদ্দিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সুচি ঘোষনা করেন।

