রূপসায় চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

রূপসায় চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দীন শেখ। তার সমর্থনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে গত ৩০ অক্টোবর বিকেলে গ্ৰাম থেকে গ্ৰামে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় শত শত মোটরসাইকেল চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দীন শেখের বাসভবন থেকে যাত্রা শুরু করে পূর্ব রূপসা, বাগমারা বাজার, নৈহাটি, দেবিপুর, উপজেলা সদর, ইলাইপুর, জাবুসা ও চর রূপসা রবের মোড় হয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণের সময়ে মহিউদ্দীন শেখ স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আলহাজ্ব আলেক মিয়া, মো. আলহাজ্ব এজাজ শেখ, আঃ সালাম শেখ, মো. হানিপ, মো. মারুফ বিল্লাহ বাবু, এস এম মাহবুবুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. আরিফুর রহমান বাবুল, মো. আসাদ শেখ, মাজাহারুল ইসলাম, মো. আঃ হালিম শেখ, মো. সুজা শেখ, মো. জাহিদ শেখ, শরিফুল ইসলাম, মাঈনুল হাসান, জুয়েল হাসান, নাজমুল শেখ, মোকারামিন, মো. আবুজার বাবু, তাসির শেখ, সিয়াম শেখ, মেহেদী হাসান মিঠু, মো. তহিববুল শেখ, ইকবাল শেখ, আবুল হাশেম, মেহেদী হাসান প্রমুখ। এ শোভাযাত্রায় ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *