// খুলনা ব্যুরো //
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা, শহীদ শেখ ফজিলাতুন্নেছা। তাঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৮ আগষ্ট, বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় বঙ্গমাতা পুরস্কার প্রদান করা হয়।

এ সময় এনভয় গ্রুপ ও সালাম মূর্শেদী ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম প্রতিনিয়ত সমাজে সেবামূলক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছেন। এই মহীয়সী কাজে থাকার জন্য, তাঁকে বঙ্গমাতা পুরস্কার প্রদান করা হয়।

রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রদান উপদেষ্টা, সারমিন সালাম বঙ্গমাতা পুরস্কার পাওয়াতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন- ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান, সহ-সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, প্রচার সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ নাজিম সরদার, সিনিয়র সদস্য এইচ এম রোকন, আবুল কালাম বাবু, ইউসা মোল্লা, এসএম নুর ইসলাম, ফিরোজ শেখ, মোঃ মারুফ হোসেন, মিলন সাহা, কুরবান শেখ, বাবর হোসেন বাকী, মোঃ রায়হান মুন্সী, মুসা মোল্লা সবুজ, মামুন শেখ, নাহিদ জামান, ডাঃ খাঁন শফিকুল ইসলাম, মিলন মোল্লা, মোল্লা জাহাঙ্গীর আলম, নুর নাহার প্রমূখ।

