ডুমুরিয়ায় ব্র‍্যাকের সামজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ‍্যেগে আন্তর্জাতিক কন‍্যা শিশু  দিবস পালিত

ডুমুরিয়ায় ব্র‍্যাকের সামজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ‍্যেগে আন্তর্জাতিক কন‍্যা শিশু  দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
  ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ৫ নভেম্বর মঙ্গলবার  অধিকার এখানে এখন প্রকল্পের আয়োজনে আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষে চিত্রাংঙ্কন, কবিতা, নৃত্য ,গান, ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডুমুরিয়া কলেজ মিলানয়াতনে বন্যাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সাহস নোয়াকাঠী, মির্জাপুর, ও হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়  ও ডুমুরিয়া কলেজের শিক্ষার্থী এবং ইউথ সদস্যদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়।
সভায় সমাজে নারী প্রতিসহি;তায় মুল কারন,আইনি পদক্ষেপ এর পাশাপশি সমাজের অন্যণ্য ক্ষেত্র থেকে সহি;সতা প্রতিরোধ ,শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতয়ান , পারিবারিকভাবে কন্যা সন্তানের বেড়ে উঠা,শিক্ষা দিক্ষায় প্রতিষ্ঠিত করা, সামাজিক যোগাযোগের মাধ্যম ধারার পরিবর্তন,ব্যাল্য বিবাহের কুফল, একজন তরুন হিসাবে এ ক্ষেত্রে আপনার ভূমিকা সহ নানা দিক তুলে ধরা হয়। ইয়ুথ লিড়ার বৃষ্টি দেবনাথ এর সভাপতিত্বে ও ইয়ুথ লিড়ার মো: ফয়সাল আহম্মেদ এ পরিচালনায় আয়োজিত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তার প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা
একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফেরদাউস খান, ডুমুরিয়া হাসপাতালের আবাসিক মেড়িকেল অফিসার (মাও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ) ডাক্তার মোহসেনা ফেরদৌসী,ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান, প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী ,ডুমুরিয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুলগ্না বসু প্রমুখ। সকালে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে কবিতা আবৃতি,গান, নৃত্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক কন্যা শিশু ছাত্রীরা অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *