‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের, ফারহানা আফরোজ মনা,উপজেলা কৃষি কর্মকর্ত ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, যুব কর্মকর্তা মোল্লা আবু বকর, থানার সেকেন্ড অফিসার এসআই জাফর, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,ভূমি অফিসের নাজির নুরুল ইসলাম, সার্ভেয়ার আতিকুল ইসলাম, নায়েব মনিরুজ্জামান, রুপসা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশিদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ,ক্রীড়া সম্পাদক নাজিম সরদার প্রমূখ।
// রূপসা প্রতিনিধি //
মুক্তিযোদ্ধা খলিলুর রহমান এর মৃত্যুতে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধাঞ্জলি

