রূপসা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সারমিন সালাম মানবসেবা ও জনকল্যাণমুখী কাজের জন্য ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ ভূষিত হয়েছেন।খুলনা জেলা ভিত্তিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ ও ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এর প্রতিষ্ঠাতা হিসেবে সামাজিক উন্নয়ন ও সমাজ সেবামূলক অসামান্য অবদানের জন্য বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার হোটেল লা মেরিডিয়ানে থলে ডটকম এর আয়োজনে সারমিন সালামকে ‘Best Ambassador Of Humanity’ ক্যাটাগরিতে ‘রিয়েল হিরো’ অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হয়। উনার এ সম্মান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সিনিয়র সহ সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ সভাপতি এম মুরশিদ আলী, যুগ্ন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন,ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সদস্য এইচ এম রোকন, নূর ইসলাম, মিলন সাহা, আনিচুর রহমান, এ্যাড:এস. এম.আরিফুল ইসলাম, মো:ফিরোজ শেখ, কুরবান শেখ প্রমূখ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
বরিশালে কনস্টেবলের হাতে কিশোর বলৎকার, উভয়ই আটক: তদন্তে পুলিশ

