//নিজস্ব প্রতিবেদক, খু্লনা//
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন এ সরকারের সময়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। অতীতের যেকোন সময়ের সরকারের তুলনায় বর্তমান শেখ হাসিনার সরকারের উন্নয়ন বিশ্বের বুকে রেকর্ড করেছে। তিনি বলেন বিএনপিসহ ঐক্যজোট গণতন্ত্রের নামে মিথ্যা এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
এ কারনে পর পর কয়েকটি নির্বাচনে তাদের জনগণ বয়কট করেছে বিধায় বিএনপিসহ ঐক্যজোট জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহব্বান জানান।
তিনি ২৫ মার্চ বিকেলে রূপসা উপজেলার ডোবা গ্রামে ২ দিন ব্যাপি মহা নামযজ্ঞানুষ্ঠান ও ধার্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি শান্তিরাম মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক রমা অধিকারী, জেলা আওয়ামীলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী।
বক্তৃতা করেন শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, চন্ডিবর মালি, নিখিল মল্লিক,আওয়ামীলীগ নেতা সোহেল জোনায়েদ হাবিবুর রহমান,যুবলীগ নেতা ব্রজেন দাশ,রতন মন্ডল, সাবেক সহ-সভাপতি রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃআজিজুল ইসলাম, তাপস বিশ্বাস,ছাত্রনেতা রুদ্রনীল হালদার শুভ,খায়রুল বাশার,ইউপি সদস্য সমর কুমার মন্ডল, মহিলা নেত্রী আরিনা বেগম,সমাজ সেবক তপন কুমার মল্লিক,নির্মল চন্দ্র সরদার,চঞ্চল অধিকারী,নগরবাসি বৈরাগী,উদ্ভব দাশ,বরুণ দাশ, অজয় সরকার, চন্দ্রকান্ত বিশ্বাস, রাজিব মহলী, মিলন মালাকার, ডালিম, প্রমূখ।
খুলনার রূপসায় গণহত্যা দিবস পালিত

