বিএনপি নেতা শাহজাহান চট্টগ্রাম কারাগারে মারা গেছে

বিএনপি নেতা শাহজাহান চট্টগ্রাম কারাগারে মারা গেছে

//আবুল হাসেম, চট্টগ্রাম//

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে মো: শাহজাহান (৪৩) নামের কারাবন্দি এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তরিকুল ইসলাম খান। শাহজাহান চট্টগ্রাম নগরীর কুলাগাঁও বালুচরা এলাকার আবদুল মালেকের ছেলে।

তারিকুল ইসলাম বলেন, শাহজাহান নামে একজন কয়েদি মারা গেছেন। তিনি বায়েজিদ বোস্তামী থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ওই মামলা গত তিন মাস আগে গ্রেফতার হয়ে কারাগারে আসেন।

তিনি বলেন, যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন শাহজাহান। কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে কারা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, শাহাজাহান মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি আন্দোলনে রাজপথের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক মামলায় গত কয়েকমাস ধরে কারাগারে ছিলেন। মঙ্গলবার অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাতেই তিনি মৃত্যুবরণ করেন। বুধবার দুপুরের পর ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তিনি বলেন, শাহজাহান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত ক্রীড়া সংগঠক দস্তগীর চৌধুরীর ব্যক্তিগত সহকারীও ছিলেন। আবুল হাসেম, চট্টগ্রাম

English Dainikbiswa

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালইসিস সেন্টার গড়ার উদ্দ্যোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *