খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন

খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি গঠন

//রূপসা প্রতিনিধি//

ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ৩০ মার্চ বিকেলে ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বক্তৃতাকালে বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ

আওয়ামীলীগের চালিকা শক্তি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যুবকদের ভুমিকা ছিল অনস্বীকার্য। এ কারনে যুবকদের হতে হবে সৎ, যোগ্য ও মাদক মুক্ত। তা হলে এদেশে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বঙ্গ কন্যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দূর্বারগতিতে। অতিস্বত্তর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উন্নত রাষ্টে পরিনত হবে। এ কারনে আমাদের ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান জামাল।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য অসিত বরন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, মো. জামিল খান, পাপিয়া সরোয়ার, মো. মোতালেব হোসেন, রবিন্দ্র বিশ্বাস, আজিজুল হক কাজল, সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, নাসির উদ্দিন সজল, ব্রজেন দাস, মো. হারুন মোল্লা, ফ ম জয়নাল আবেদীন, প্রদীপ বিশ্বাস, মনির হোসেন মোল্লা প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য সচিব রতন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, সৈয়দ মোরশেদ আলম বাবু, চেয়ারম্যান মো. জাহাঙ্গির সেখ, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, ইমদাদুল ইসলাম, আকতার ফারুক, এস এম হাবিব, আব্দুল গফুর খান, গোপাল মন্ডল৷, আল মামুন সরকার, রবিন্দ্রনাথ বিশ্বাস, মোহম্মাদ আলী জিন্না, শক্তিপদ বসু, যুবলীগ নেতা নোমান ওসমানি রিচি প্রমূখ।

ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সম্মেলনে আবুল কালাম আজাদ সভাপতি ও রতন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আশিষ বিশ্বাস এবং রফিক মোল্য,যুগ্ম সাধারণ পদে ইরান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে ইখতিয়ার মোল্যা ও ইন্দ্রজিত বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

English Dainikbiswa

রাশিয়া-ইউক্রেন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজ্ঞ সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *