রূপসায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে এক সভা

রূপসায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে এক সভা

//খুলনা ব্যুরো//

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প আয়োজনে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা ২২ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বিকাশ মিত্র, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:ওয়াদুদ মোড়ল,উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ: হালিম, প্রধান শিক্ষিক আজিজা সুলতানা।

অপরাজিতা ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্যা আকলিমা খাতুন তুলি’র পরিচালনায় বক্তৃতা করেন রূপান্তরের ট্রেইনার মোরশেদা খাতুন দিলারা, অপরাজিতা মাধুরী সরকার,

ইউপি সদস্যা রাবেয়া সুলতানা,  স্বপ্না রানী পাল, শাহানাজ ইসলাম, ফাতেমা ইয়াসমিন বুলু, নাসিমা খাতুন, রুপা আকতার, শাহনাজ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাজদিয়া বাজার বণিক কমিটির সভাপতি মো. জুলফিকার আলী, ইউপি সদস‍্য  রিনা পারভীন, শিরিন আক্তার, রেশমা বেগম,  হোসনেয়ারা পারভীন হেনা,  শিউলি সুলতানা, আসমা সিদ্দিকা, রোকেয়া খাতুন,  সাবিনা বেগম, রুমানা আকতার, মমতা হেনা, রাবেয়া সুলতানা, মাহাতাব উদ্দিন, হিরা বেগম, আসমানী বেগম, শাহেলা পলি, শিরিনা ইয়াসমিন, ইউপি সদস‍্য  কামরুল সরদার,  আসাফুর রহমান,

সাবেক সদস‍্য বিনায় কৃষ্ণ হালদার, খন্দকার শরিফুল ইসলাম,মুরাদ শেখ, ফরিদা ইয়াসমিন পপি, জাহিদুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *