রাণীশংকৈলে লেহেম্বা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাণীশংকৈলে লেহেম্বা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন বিকেলে চাপোড় পারবর্তী পুর স্কুল মাঠে শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গোলাম দোস্তগীর বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আ’ লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক।

গেস্ট অব অনার ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’ লীগের সহ -সভাপতি সেলিনা জাহান লিটা।উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো ‌‌। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।

বিশেষ অতিথি ছিলেন আ’ লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আরথান আলী । আ’ লীগের সহ সভাপতি ইসাহাক আলী ও আযহারুল ইসলাম, লেহেম্বা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মমিন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সায়েদা উম্মুল খায়ের, সহ-সভাপতি শাহনেওয়াজ কাদির চৌধুরী শাকিল ও আরাফাত জামান অপু, সাংগঠনিক সম্পাদক এমদাদ ফরহাদ, এবং স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজা বেগম পুতুল,জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য নওরোজ কাউসার কানন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, আ’লীগ,সেচ্ছাসেবক লীগ,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পদে থাকা নেতা কর্মি বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *