//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ সকলকে জাতীয় শ্রমিক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য সুজিত মল্লিক ও সাংবাদিক হাবিবুর রহমান। শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য আবিদুর রহমান বিপ্লব, আব্দুল হালিম গাজী, কামরুল শেখ, গফফার শেখ, আনিচুর শেখ, বিল্লাল শেখ, হানিফ মোড়ল, আজম আলী, নাহিদ শেখ, রিপন গাজী প্রমুখ।

