প্রাক্তন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রত্যঞ্চলের মানুষ সুফল ভোগ করছে। দেশের যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য হওয়ায় নুতন নুতন উদ্যক্তা সৃষ্টি ব্যবসা বানিজ্যের ব্যাপক প্রসার ঘটছে।
দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে হবে। ১৬ জুন শুক্রবার বিকেলে ডুমুরিয়ায় চটচটিয়া শিবনগর ব্রীজের সন্নিকটে সুমি সুপার মৎস্য আড়তের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা।
অধ্যাপক বিষ্ণুপদ মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য আড়ত কমিটির সভাপতি ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ আঃ কুদ্দুস, মোল্যা জাহিদুল ইসলাম, মাষ্টার নিমল দেবনাথ আড়ৎ মালিক মোঃ রেজাউল সরদার, মেম্বার সিরাজ সরদার, শ্রমীক নেতা এরশাদ মোল্ল্যা, গোলাম মাওলা শেখ, হাফিজুর রহমান সরদার, শরিফুজ্জামান মোল্ল্যা, সঞ্জয় কুমার মল্লিক প্রমূখ।
প্রধান অতিথি আরো বলেন বলেন, কৃষি মৎস্য ও প্রানী সম্পদ প্রসার ঘটেছে তাই মানুষের কর্মসংস্থান সৃষ্টি হযেছে। নুতন মৎস্য আড়ৎ তৈরীর ফলে মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মাছ সঠিক ভাবে বাজারজাত করতে পারবেন । আড়তে দুই পাশে মোট ১০টি ঘর নির্মাণ করা হয়েছে। এখানে প্রতিদিন সকাল বিকাল বাগদা, গলদাসহ সব ধরনের সাদা মাছ ক্রয় বিক্রয় করা হবে।
অপরদিকে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বেলা তিনটায় রংপুর কালী বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী সরজিৎ বৈরাগী অকাল প্রয়ানে শোকাহত পরিবারকে সমবেদনা ও সার্বিক খোজ নেন।
এসময় মন্ত্রীকে পাশে পেয়ে সরজিৎ এর বাবা মা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের অশ্রুসিক্ত কান্না এলাকার আগত শত শত নারী পুরুষদের এক বেদনায় বিধুর পরিবেশ সৃষ্টি হয়। সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি তাদেরকে শান্তনা দিয়ে বলেন সৃষ্টিকর্তা উপর কার হাত নেই।
সুন্দর ফুটফুটে এ শিশু আমাদের সকলকে কাদিয়েছে। আমরা সকলে সকলের পাশে থাকে দু:খকে শক্তিতে রুপান্তিত করে জীবন যাপন করতে চাই। । এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মন্ডল, সাবেক চেয়ারম্যান সৌমিত্র মন্ডল, এপি এস সমীর দে গোরা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, শ্রমীকলীগের মোল্ল্যা এরশাদসহ স্থানীয় আওয়ামী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্।

