অভয়নগরে এনামুল হক বাবুলকে দলীয় প্রতীক নৌকা দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ আসনে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে (সোমবার) ২৭ নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ইব্রাহিম বিশ্বাস, রাজঘাট ন‌ওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী রবিন অধিকারী ব্যাচা, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, তাঁতি লীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রওশন কবির টুটুল, ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান , পৌর কাউন্সিলরসহ বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্লা, সমাবেশ শেষে প্রায় দশ হাজার নেতাকর্মী সমর্থকের অংশগ্রহণে বিশাল এক আনন্দ মিছিল যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে । সরেজমিনে দেখা গেছে, সোমবার দুপুর থেকে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে নওয়াপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে । কয়েক ঘণ্টার মধ্যে ঈদ আনন্দের ন্যায় জনসমুদ্রে পরিণত হয় দলীয় কার্যালয় চত্বর ।

সময় জয় বাংলা নৌকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্প বাণিজ্যিক শহর নওয়াপাড়া

সমাবেশে বক্তারা যশোর ৪-আসনে তৃণমূলের চাহিদা মোতাবেক যোগ্য নেতা আলহাজ্ব এনামুল হক বাবুলকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান, আরো জানান বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুলকে জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *