নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সারমিন সালামের উঠান বৈঠক

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপিকে বিজয়ী করার লক্ষে রূপসার নৈহাটি ইউনিনের রহিমনগর গ্রামের সাবেক ইউপি সদস‍্য আমজাদ হোসের বাড়িতে ২২ ডিসেম্বর সকাল ১১টায়  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে সারমিন সালামের উঠান বৈঠক

অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতা করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজসেবক সারমিন সালাম।

বিশেষ অতিথির  বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ‍্যক্ষ ফ ম  আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান  মোল্লা, যুগ্ম সম্পাদক অধ‍্যাপক ডা:শ‍্যামল দাস।

সাবেক ইউপি সদস‍্য আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুজনের পরিচালনায় বক্তৃতা ও   উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  ফারহানা  আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক  আকতার ফারুক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, আওয়ামীলীগ নেতা ফরিদ শেখ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য রিনা পারভিন,মাসুম সরদার, নাজমা বেগম, মমতা হেনা জোসনা,রোমেছা বেগম, যুবলীগের হারুন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস‍্য শিমুল শেখ,আওয়ামীলীগ নেতা সিদিক শেখ, আলী আকবর শেখ, মন্টু হাওলাদার, ব‍্যবসায়ী আ:সালাম শেখ, যুবলীগ নেতা আশিক ইকবাল, মো:মোকতার হোসেন, কৃষকলীগ নেতা তুষার শেখ, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল, হিমেল,  নোমান সৈকত প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *