//মোল্লা জাহাঙ্গীর আলম//
খুলনার রূপসা উপজেলা আওয়ামী যুবলীগের প্রভাবশালী সদস্য মো. শফিকুর রহমান ইমন,রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
শফিকুর রহমান ইমন,রূপসা উপজেলা সদর টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের বাসিন্দা।
ইমন এর পিতা গাজী মোহাম্মদ আলী জিন্নাহ,টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক।
ইমনের, ছোট ভাই আরিফুল ইসলাম কাজল খুলনা
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।
এই রাজনীতি পরিবারের সন্তান মো. শফিকুর রহমান ইমন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন।
সেই সাথে উপজেলা বাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন।

