//এম মুরশীদ আলী//
রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। চেয়ারম্যান প্রার্থী সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এর (কাপ-পিরিচ) প্রতীকের পক্ষে উঠান বৈঠক গত ২ জুন বিকেলে, নৈহাটি ইউনিয়ন ৯নং ওয়ার্ড সামন্তসেনা পাইক পাড়া এলাকায় মো. নজরুল ইসলাম পাইকের বাড়ি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
উঠান বৈঠকে মো. নজরুল ইসলাম পাইকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএম মুজিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, জেলা কৃষকলীগ নেতা মুহাসিন হোসেন পাইক।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন- সরদার ফেরদৌস আহম্মেদ এর সহধর্মীনী (অব:) প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার।
উঠান বৈঠকে মো. হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন- আওয়ামীলীগ নেতা আঃ গফ্ফার শেখ, জিএম মালেক, শাহ নেওয়াজ কবির টিংকু, মোকছেদ ফকির, রুদ্রনীল শুভ প্রমূখ।
পাইকপাড়ায় উঠানে বৈঠক আয়োজন করে- হোসেন পাইক, নয়ন পাইক, বখতিয়ার পাইক সহ অনেকে। যুবকদের ডাকে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূলক উঠান বৈঠক সফল করে তোলেন।

