//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা জেলার দিঘলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মন্টুর পরিবারের পাশে সালাম মূশের্দী এমপি। আওয়ামীলীগ নেতার পরিবারের তিন সদস্য এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদটি জনদরদী খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিকট পৌঁছালে তিনি তাৎক্ষণিক তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে খোঁজ খবর নেন এবং মঙ্গলবার (২২ জুন) মন্টুর পরিবারের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও তিনি তার পরিবারকে পরবর্তিতে চিকিৎসার সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
রূপসার আইচগাতীতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

