’’মানব সেবায় নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখার অভিপ্রায় করোনার শুরু থেকে নিজ সংসদীয় আসন ছাড়াও জেলার মানুষের সহযোগিতায় কাজ করছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূশের্দী। শুরু থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়াসহ ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা ও গর্ভবতী মায়েদের চিকিৎসা এবং পুষ্টিকর খাবারও সরবরাহ করেছেন এই সংসদ সদস্য।
খুলনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের পাশে দাঁড়াতে নতুন করে আরও বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। এরইমধ্যে খুলনা জেলায় নিজ উদ্যোগে সারমিন সালাম অক্সিজেন ব্যাংক, সালাম মূশের্দী ব্লাড ব্যাংক ও সালাম মূশের্দী সেবা সংঘ গঠন করেছেন তিনি। দলের নেতাকর্মীরা ও একদল স্বেচ্ছাসেবক অক্সিজেন সরবরাহে রয়েছেন দিনরাত ব্যস্ত। করোনা শুরু থেকে তিন উপজেলায় ৪০ হাজার মানুষকে দিয়েছে খাদ্য সহায়তা। তারপর ও থেমে নেই সহায়তা।
এবিষয়ে এমপি আব্দুস সালাম মূশের্দী বলেন, আমাদের প্রথম কাজ হল সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের দেয়া বিধিনিষেধ সকলকে মেনে চলতে হবে।মহামারী করোনায় দেশের অন্যান্য জেলার মতই খুলনা ও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং রেডজোন হিসেবে তালিকা ভুক্ত হয়েছে।
প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। করোনা মোকাবিলায় আমি আমার সংসদীয় আসন খুলনা-৪ ও জেলায় আগে থেকেই নানা উদ্যোগ নিয়েছি। সে সব কার্যক্রম সবই চলমান রয়েছে। পাশাপাশি নিজ উদ্যোগে সালাম মূশের্দী সেবা সংঘ,সারমিন সালাম অক্সিজেন ব্যাংক ও সালাম মূশের্দী ব্লাড ব্যাংক গঠন করেছি। সেখানে আমাদের দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সরবরাহে নিয়মিত কাজ করছে। অসুস্থ রোগীর বাড়ি বাড়ি গিয়ে আমরা সেবা দিচ্ছি। এ পর্যন্ত জেলার হাজারো মানুষকে সেবা দিয়েছে এই সারমিন সালাম অক্সিজেন ব্যাংক।
আমরা সেবাকে জনগণের দৌড় গোড়ায় পৌছিয়ে দেবার জন্য বিভিন্ন সেবা মূলক সংগঠন করেছি। কেউ যাতে রক্তে জন্য জীবন দিতে না হয় তার জন্য ব্লাড ব্যাংকেরও ব্যবস্থা করেছি। করোনায় অক্সিজেন সংকটে অক্সিজেনের প্রয়োজনে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহবান জানিয়েছে এমপি সালাম মূশের্দী। এমপি সালাম মূশের্দী আরও বলেন, বর্তমান পেক্ষাপটে একটি জেলায় সবচেয়ে বেশি প্রয়োজন রোগিদের জন্য বেড ও অক্সিজেন।
আমরা ইতিমধ্যেই খুলনার ৩টি উপজেলায় ৪০টি সাজিক্যাল বেড প্রদান করেছি। করোনার শুরু থেকে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে। সবাইকে সাথে নিয়ে মহামারি করোনা মোকাবিলায় আমরা সফল হবই, ইনশাআল্লাহ। হটলাইন নাম্বার চালু করা রয়েছে সকল সেবা দেওয়ার জন্য।
সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামসুল আলম বাবু বলেন, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী ও তার পত্নী সারমিন সালাম তারা পরিচ্ছন্ন মানুষ। নির্বাচনে জয়লাভ করার পর থেকেই নির্বাচনী এলাকা ছাড়াও জেলার মানুষকে সুস্থ রাখতে বিভিন্ন সেবা মূলক সংগঠন গড়েছেন। এছাড়া অসহায় মানুষকে সকল ধরনের সাহায্য করে যাচ্ছেন।
জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম বলেন, এমপি আব্দুস সালাম মূশের্দী একজন মানবিক মানুষ। তিনি নিজের অর্থায়নে নিজ উদ্যোগে এ প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে জনকল্যাণে নিজেকে ব্রতি করেছেন। তিনি কথা দিয়েছেন করোনা যতদিন থাকবে ততদিন জনকল্যাণে স্বাস্থ্য ও খাদ্য সহায়তার কাজ চালিয়ে যাবেন। এছাড়া প্রিয় আরেকজন মানুষ মিসেস এমপি সারমিন সালাম। তিনি এঅঞ্চলের মানুষের কাছে মমতা ময়ী মা হিসেবে উপাধি পেয়েছেন তার কর্মে। প্রতিদিন অসুস্থ রোগিদের চিকিৎসা সেবা ও অসহায় মানুষকে সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।
//আ. রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো//
খুলনায় করোনায় কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

