সালাম মূশের্দীর সেবা সংঘের আয়োজনে জেলা ও উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের এ সিলিন্ডার প্রদান অনুষ্টানের শুভ উদ্বোধন আজ(রবিবার) বিকালে সংসদ সদস্যদের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে এক অনন্য নজির স্থাপন করেছেন সরকার।
করোনা পরিস্থিতে দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাদিকুর রহমান বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি একটি মাইল ফলক যা অন্যদের জন্য একটি নজির হয়ে থাকবে।
জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন সংগঠন কাজ করছে। তার মধ্যে সালাম মূশের্দী সেবা সংঘ ও সারমিন সালাম অক্সিজেন ব্যাংক অন্যতম। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় নিজ উদ্যোগে ৫৫টি সিলিন্ডার প্রদান করেছি। বর্তমান সময় কেউ না খেয়ে ও গৃহহীন থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম।
স্বাগত বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজামান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, হাবিবুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার,জাহাঙ্গির শেখ, দ্বীন ইসলাম, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্তার ফারুক, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, জেলা মহিলালীগের নেত্রী রিনা পারভীন,সাবিনা ইয়াসমিন, সামসুন্নাহার, রূহুল আমিন রবি,রাজিব দাস, নয়ন তারা, তেরখাদা উপজেলা যুবলীগের আহবায়ক মফিজুর রহমান,আ’লীগ নেতা দ্বীন ইসলাম, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আ:রাজ্জাক রাজা, যুবমহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক,সৈয়দ জামিল মোরশেদ, নুর ইসলাম সরদার,আজমল ফকির, সুব্রত বাগচী, খান ফরাদুজ্জামান সুমন, সালাম মৃশের্দী সেবা সংঘের মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তরিকুল ইসলাম, রিয়াজ, শিমুল, রাসেল প্রমুখ।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
দৈনিক বিশ্ব’র মাগুড়া জেলা প্রতিনিধি সুজন মাহমুদের সুস্থ্যতা কামনায় পত্রিকা পরিবার

