নিজস্ব প্রতিবেদক: বরিশাল//
বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে আবদুল আউয়াল মিন্টু বলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন মিন্টু। সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
এতে অংশ নিতে জেলার ১০ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের সব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি।
সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। তিনি দলীয় নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ভুলে সরকারবিরোধী আন্দোলনে তারেসক রহমানের ডাকে একাট্টা হওয়ার আহবান জানান।

