//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার চুকনগরস্থ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় । এডুকেশন সাপোর্ট প্রোজেক্ট ইন এইড অফ দলিত কমিউনিটি প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন দলিত -এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস ও স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলিত এর হেলথ এন্ড লাইভলিহুডে এর প্রোগ্রাম হেড নিতাই চন্দ্র দাশ, শিক্ষা কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অগ্যানাইজার নেপাল চন্দ্র দাশ ও বিপ্লব দাস প্রমূখ। অনুষ্ঠানে প্রকল্পের ১২টি দলিত স্কুলের ৩০ জন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রত্যেককে একটি করে ছাতা প্রদান করা হয়।

