//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাথে ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্দ্ৰজিৎ দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি”র বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম, পি ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভারপাপ্ত প্রকৌশলী আবদুস সালাম মিয়া,
মজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আশিকুর রহমান, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সোনালী ব্যাংক ডুমুরিয়া শাখা ম্যানেজ্যার রুহুল্লা আর আমিন।

